"কাল থেকে শুরু করব" — procrastination বা অলসতার এই ফাঁদ থেকে বের হবেন যেভাবে!
রাত তখন প্রায় দুটো। বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আপনার হঠাৎ মনে হলো— "আজ সারাদিন তো একটা কাজের কাজও করলাম না! কাল সকাল থেকে একদম ফায়ার হয়ে যাবো, সব পড়া আর স্কিল ডেভেলপমেন্টের কাজ শেষ করে ফেলব।"
পরের দিন সকালবেলা অ্যালার্ম বাজলো, আপনি অ্যালার্মটা ৫ মিনিটের জন্য স্ফুট করে দিলেন। এরপর চোখ খুলল দুপুরবেলা! আর তারপর? সেই পুরোনো রুটিন—ফেসবুকের নোটিফিকেশন চেক করা, রিলস দেখা আর মনে মনে আবার সেই চিরচেনা আক্ষেপ: "ইশ, আজকেও দিনটা নষ্ট করলাম!"
হাত তুলুন তো, এই সিনারিওটা কি আপনার জীবনের সাথে হুবহু মিলে যাচ্ছে না? মনে হচ্ছে কেউ আপনার মনের ভেতরের কথাগুলো বলে দিচ্ছে? বিশ্বাস করুন, এই অনুভূতিটা শুধু আপনার একা নয়; আমাদের প্রজন্মের নব্বই শতাংশ মানুষ প্রতিদিন এই অদৃশ্য মানসিক যুদ্ধের ভেতর দিয়ে যায়। একে সোজা বাংলায় "কাল করব রোগ" বা প্রোক্রাস্টিনেশন (Procrastination) বলে।
১. কেন আমাদের মাথায় এই সমস্যাটা বারবার আসে?
আমাদের ব্রেন প্রাকৃতিকভাবেই খুব আরামপ্রিয়। যখনই আমরা কোনো বড় কাজের কথা চিন্তা করি (যেমন: একটা পুরো ডিজাইন শেখা বা বড় কোনো আর্টিকেল পড়া), আমাদের ব্রেন অবচেতনভাবেই সেটাকে একটা বিশাল পাহাড় বলে ধরে নেয়। আর পাহাড় দেখে ব্রেন ভয়ে পিছিয়ে আসে এবং ইনস্ট্যান্ট সুখানুভূতির জন্য আমাদের হাতের ফোনটার দিকে নজর দেয়—যেখানে কোনো কষ্ট ছাড়াই রিলস দেখে ব্রেন ডোপামিন বা আনন্দ পায়।
ফলাফল? আমরা ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিন স্ক্রোল করতে থাকি আর আমাদের অমূল্য সময়গুলো আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ে যায়।
২. এই চক্র থেকে বের হয়ে আসার জাদুকরী উপায়
এই মানসিক জট থেকে মুক্ত হতে হলে আপনাকে পাহাড়সমান টার্গেট নেওয়া বন্ধ করতে হবে। ছোট ছোট নিয়মে জীবনকে বাঁধতে হবে:
- ৫ মিনিটের রুল চালু করুন: নিজেকে বলুন, "আমি বড় কোনো কাজ করব না, জাস্ট ৫ মিনিট এই ডিজাইন অ্যাপটা ওপেন করে দেখব বা ৫ মিনিট এই টপিকটা পড়ব।" মজার ব্যাপার হলো, একবার কাজ শুরু করে দিলে ব্রেনের সেই জড়তা আর থাকে না। শুরুর ধাক্কাটা পার করতে পারলেই দেখবেন আপনি এক ঘণ্টা ধরে কাজ করে যাচ্ছেন!
- বড় লক্ষ্যকে টুকরো টুকরো করুন: পুরো ফ্রিল্যান্সিং বা টেক স্কিল একদিনে শেখা সম্ভব নয়। প্রতিদিন মাত্র ১৫ থেকে ২০ মিনিট সময়কে ফিক্সড করুন। দেখবেন মাসের শেষে আপনার একটা দারুণ প্রোগ্রেস হয়ে গেছে।
শেষ কথা
"কাল করব" বলে আর কতকাল নিজের সাথে নিজে প্রতারণা করবেন বলুন তো? কাল বলে আসলে কোনো কাল হয় না, যা করার আজকেই, এই মুহূর্তেই শুরু করতে হবে। আজ রাত থেকে সোশ্যাল মিডিয়ার রিলসের নেশা একটু কমিয়ে নিজের পকেটের ফোনটাকেই নিজের ক্যারিয়ার গড়ার অস্ত্র বানিয়ে ফেলুন। দেখবেন, আয়নাতে নিজের দিকে তাকালে আর কোনো গিল্ট বা আফসোস কাজ করবে না!
