পড়ালেখার পাশাপাশি মোবাইল দিয়ে আয়! ছাত্রছাত্রীদের জন্য ৫টি সেরা অনলাইন স্কিল

ছাত্রছাত্রীদের জন্য মোবাইল দিয়ে অনলাইন আয় করার উপায়

 বর্তমান যুগে পড়াশোনা শেষ করার জন্য অপেক্ষা না করে ছাত্রজীবন থেকেই নিজেদের পায়ে দাঁড়ানোর চিন্তা করাটা খুবই বুদ্ধিমমানের কাজ। পকেটের খরচ বা হাতখরচের জন্য বাবা-মার ওপর নির্ভরশীল না থেকে যদি নিজের অবসর সময়গুলোকে  Facebook, Tiktok বা Instagram এ reels দেখার মাধ্যমে নষ্ট না করে মোবাইলকে একটু বুদ্ধিমতার সাথে কাজে লাগানো যায় তবে খুব সহজেই অনলাইনে আয় শুরু করা সম্ভব।

​আজকের আর্টিকেলে আমরা জানব ছাত্রছাত্রীরা পড়াশোনা নষ্ট না করে কীভাবে ঘরে বসে মোবাইল দিয়েই সহজ কিছু স্কিল শিখে অনলাইন থেকে আয় করতে পারে।

​১. ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন ও সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন

​আপনার যদি একটু ক্রিয়েটিভ মাইন্ড থাকে, তবে মোবাইল দিয়েই ক্যানভা (Canva) অ্যাপ ব্যবহার করে প্রফেশনাল ডিজাইন শিখতে পারেন। বর্তমানে বিভিন্ন ছোট-বড় পেজ, ইউটিউবার ও উদ্যোক্তারা তাদের ফেসবুক পোস্ট বা থাম্বনেইলের জন্য ডিজাইনার খোঁজে। আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে খুব সহজেই ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন।

​২. সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট (Social Media Management)

​আজকাল প্রায় প্রতিটি লোকাল বিজনেসেরই ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে। কিন্তু ব্যস্ততার কারণে তারা নিয়মিত পোস্ট বা কাস্টমার হ্যান্ডেল করতে পারে না। আপনি যদি প্রতিদিন ১-২ ঘণ্টা সময় দিয়ে কোনো ব্র্যান্ড বা শপের সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজ করেন, তবে তারা আপনাকে প্রতি মাসে ভালো অংকের পেমেন্ট করবে।

​৩. মাইক্রো-টাস্ক ও ডেটা এন্ট্রি কাজ

​যাদের খুব বেশি অ্যাডভান্সড স্কিল নেই, তারা শুরু করার জন্য ছোটখাটো ডেটা এন্ট্রি বা মাইক্রো-টাস্ক প্ল্যাটফর্মগুলো দেখতে পারেন। যদিও এগুলো দিয়ে লাখপতি হওয়া যায় না, তবে ছাত্রাবস্থায় প্রাথমিক কাজের অভিজ্ঞতা অর্জন এবং হাতখরচ তোলার জন্য এটি দারুণ একটি মাধ্যম।

​৪. এআই টুলস ব্যবহার করে কনটেন্ট রাইটিং

​আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) এর যুগে কনটেন্ট রাইটিং অনেক সহজ হয়ে গেছে। বাংলা বা ইংরেজিতে বিভিন্ন ব্লগের জন্য আর্টিকেল বা সোশ্যাল মিডিয়ার ক্যাপশন লিখে দিয়ে আপনি বিভিন্ন ওয়েবসাইট বা ক্লায়েন্টের কাজ করতে পারেন।

​৫. এফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)

​আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া গ্রুপ বা পেজ থাকে, তবে বিভিন্ন অনলাইন শপের প্রডাক্টের এফিলিয়েট লিংক শেয়ার করে কমিশন ইনকাম করতে পারেন। এটি ছাত্রছাত্রীদের জন্য প্যাসিভ ইনকাম করার একটি দুর্দান্ত উপায়।

​শেষ কথা

​ছাত্রজীবনে পড়াশোনাই হলো প্রধান কাজ, তবে তার ফাঁকে অবসর সময়গুলো সোশ্যাল মিডিয়ায় ফালতু নষ্ট না করে যদি এই স্কিলগুলোর পেছনে প্রতিদিন ১-২ ঘণ্টা দেওয়া যায়, তবে ক্যারিয়ার নিয়ে আর টেনশন করতে হবে না।

​আজই যেকোনো একটি স্কিল বেছে নিন এবং শেখা শুরু করে দিন। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না!

Post a Comment

Previous Next

نموذج الاتصال